দাম কমেছে সোনার, কার্যকর আজ থেকে

অর্থনীতি স্লাইড

দেশের বাজারে কয়েক দফা দাম বাড়ার পর এবার কমলো সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম আজ শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *