অন্তর্বর্তী সরকারের সময়েই এনবিআর ভাগ হবে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্লাইড

 

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুইভাগে বিভক্তের কাজ শেষ করা হবে। এ বিষয়ে সকল প্রকৃিয়া চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আজ ২ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ, জ্বালিনি তেল আমদানি, মুসুরির ডাল সংগ্রহের বিষয়গুলো অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত আগস্টে এরবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন এনবিআরের দুটি নতুন ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। প্রয়োজন হলে যেকোনো ক্যাডার থেকেই নিয়োগ দেওয়া হবে। এটি আজকের বৈঠকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আলাদা করতে চলতি বছরের ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়। অধ্যাদেশ জারির পর এর কয়েকটি ধারা নিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *