গরমে ত্বকের যত্নে যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

গরমে ত্বকের যত্নে যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

লাইফস্টাইল স্পেশাল

 

গরমকালে ত্বকের যত্নে শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই সব সমস্যার সমাধান হয় না—বরং কিছু অভ্যাস এড়িয়ে চলাও সমান জরুরি। এই মৌসুমে অতিরিক্ত ঘাম, ধুলো-বালি ও দূষণের কারণে ত্বক দ্রুত তৈলাক্ত হয়ে পড়ে।  যার ফলে ব্রণ, ট্যান ও দাগছোপের সমস্যা বেড়ে যায়।

ত্বক ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার উপকারী। পাশাপাশি ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ নিয়মিত মেনে চলা জরুরি। তবে শুধু এগুলো করলেই হবে না, কিছু ভুল অভ্যাস থেকেও দূরে থাকতে হবে।

প্রথমত, গরমে ভারি মেকআপ এড়িয়ে চলা উচিত। ঘামের সঙ্গে মেকআপ মিশে ত্বকের রন্ধ্র বন্ধ করে দেয়, ফলে ব্রেকআউটের আশঙ্কা বাড়ে।

দ্বিতীয়ত, সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং ট্যান বা সানবার্ন প্রতিরোধ করে।

অনেকে বারবার মুখ ধুয়ে তৈলাক্ত ভাব কমাতে চান, কিন্তু এটি উলটো ক্ষতিকর। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। দিনে দুইবার মৃদু ক্লিনজার ব্যবহারই যথেষ্ট। এছাড়া অতিরিক্ত প্রসাধনী ব্যবহার ত্বকের উপর চাপ সৃষ্টি করে, তাই হালকা প্রোডাক্ট ব্যবহার করাই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত পানি পান। শরীরের ভেতর থেকে আর্দ্রতা বজায় না থাকলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে।অতএব গরমে সুন্দর ত্বক পেতে সানস্ক্রিনের পাশাপাশি সঠিক যত্ন ও সচেতনতা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *