হামের টিকা নিয়ে যে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা নিয়ে যে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য স্লাইড

 

বাংলাদেশের প্রতিটি জেলায় হাম রোগের প্রার্দুভাব ঘটেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেয়া হবে। এরপর আগামী রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে। সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

৬ মাস থেকে ১০ বছর বয়স বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। পরে কিনে সেই ধার পরিশোধ কো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *